গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

গোবিন্দগঞ্জে মন্দির সম্পত্তি আত্মসাৎ প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬৮ Time View

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় রাজাবিরাট বাজারের প্রধান সড়কে ‘রাজাবিরাট শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের ভক্তবৃন্দ’ ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, মন্দিরের শত বছরের পুরোনো দেবোত্তর সম্পত্তি স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে এবং শক্তি প্রয়োগ করে জমি আত্মসাৎ করছে বলে দাবি করা হয়। এতে মন্দিরের ধর্মীয় কার্যক্রম ও ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে মন্দিরের সভাপতি দিপক চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক দিপক চন্দ্র বর্মন এবং উপদেষ্টা শম্ভু নাথ বর্মন বক্তব্য দেন। তারা বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি মন্দিরে এসে মোটা অংকের চাঁদা দাবি করছে এবং জোরপূর্বক মাইকিং বন্ধ করে দিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, রাজাবিরাট মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। কিন্তু একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থে এই সম্পত্তি দখলের চেষ্টা করছে।

তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মন্দিরের সম্পত্তি দেবোত্তর হিসেবে সংরক্ষণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজাবিরাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন, ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় স্থানীয় ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে মন্দির সম্পত্তি আত্মসাৎ প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬