গাজীপুর , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে মানববন্ধন, পুনর্বহালের দাবি আবারও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ খাইরুল ইসলাম নিখোঁজ নুরুজ্জামানকে উদ্ধারে মীরসরাইয়ে তদন্ত জোরদার পুলিশের

গাজীপুর-৩: বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৫ Time View

গাজীপুর-৩: বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন

মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেই প্রচারণায় অংশ নেন, যা এলাকায় নতুন আলোচনা সৃষ্টি করেছে।

প্রচারণার অংশ হিসেবে তিনি ঘোড়া প্রতীক নিয়ে শ্রীপুরের শিল্পাঞ্চলখ্যাত মাওনা চৌরাস্তার বিভিন্ন বিপণিবিতান ও দোকানে দোকানে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন।

অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রার্থী হিসেবে আমি ভোটারদের কাছে পৌঁছাতে চাই এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা দিতে চাই।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নিজেকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে মতামত প্রকাশ করেন।

উল্লেখ্য, গাজীপুর-৩ আসনে এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। প্রার্থীর বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণা শুরু করা বিষয়টি নির্বাচনী নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ

গাজীপুর-৩: বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন

Update Time : ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬