গাজীপুর , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

গাজীপুর সড়ক দুর্ঘটনায় বিলকিস পরিবহনের গাড়ির সুপারভাইজারের মৃ”ত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৫৬ Time View

গাজীপুর সড়ক দুর্ঘটনা: বিলকিস পরিবহনের সুপারভাইজার মোঃ শাহীন মিয়ার মর্মান্তিক মৃ”ত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের চন্দনা চৌরাস্তা ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিলকিস পরিবহনের সুপারভাইজার মোঃ শাহীন মিয়া।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে গাজীপুর চৌরাস্তা বঙ্গ মার্কেটের সামনে ও সুলতান মিয়ার পানের দোকানের কাছে সোনার বালা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-১৫২৭) যাত্রী উঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা বিলকিস পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৪৪৯১) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

দুই বাসের ভয়াবহ চাপের মধ্যে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন বিলকিস পরিবহনের সুপারভাইজার মোঃ শাহীন মিয়া। পরে তিনি মারা যান বলে জানা যায়। দুর্ঘটনার পরপরই বিলকিস পরিবহনের চালক মোঃ মিলন মিয়া ঘটনাস্থল থেকে বাসটি দ্রুতগতিতে নিয়ে পালিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তীতে খবর জানাজানি হলে বিলকিস পরিবহনের মালিক মোঃ স্বপন মিয়া এবং সোনার বালা পরিবহনের মালিক মোঃ রুবেল পাঠান ঘটনাটি নিয়ে আলোচনায় আসেন।

অভিযোগ রয়েছে, প্রশাসনকে অবগত না করেই একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিহত শাহীন মিয়ার মরদেহ জামালপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই দাফন সম্পন্ন করা হয়।

নিহতের পরিবারের দাবি, বেপরোয়া গাড়ি চালনার কারণেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারাতে হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শোকাহত পরিবার কান্নায় ভেঙে পড়ে বলেন, আর যেন কোনো বাবা-মায়ের বুক এভাবে খালি না হয়।

অন্যদিকে, এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা বিলকিস পরিবহনের মালিক মোঃ স্বপন মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, “এসব বিষয় নিয়ে নাক গলাবেন না, এটা আমাদের শ্রমিকদের বিষয়, আমরা নিজেরাই দেখবো।” এরপর তিনি ফোন কেটে দেন।

ঘটনাস্থলে থাকা স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় দুই বাসের তেমন বড় কোনো ক্ষতি না হলেও ঝরে গেছে একটি তাজা প্রাণ—যার দায় এখনো স্পষ্টভাবে নির্ধারিত হয়নি।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—আদৌ কি এই ঘটনার সঠিক বিচার হবে?

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

গাজীপুর সড়ক দুর্ঘটনায় বিলকিস পরিবহনের গাড়ির সুপারভাইজারের মৃ”ত্যু

Update Time : ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬