গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

গাজীপুরে ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানিতে বারবার অগ্নিকাণ্ডের চেষ্টা বাদির অভিযোগ রহস্যজনক, নির্দিষ্ট প্রমাণ মেলেনি

  • Reporter Name
  • Update Time : ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

গাজীপুরে ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানিতে বারবার অগ্নিকাণ্ডের চেষ্টা

বাদির অভিযোগ রহস্যজনক, নির্দিষ্ট প্রমাণ মেলেনি

ক্রাইম রিপোর্টার, গাজীপুর জেলা:

গাজীপুর মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসন মহল্লায় বাসন হক মার্কেট সংলগ্ন ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানিতে একাধিকবার অগ্নিকাণ্ড ঘটানোর চেষ্টার অভিযোগ উঠেছে। তবে দুর্বৃত্তদের বারবার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, অগ্নিসংযোগের চেষ্টা করা হলেও আগুন কোম্পানির ভেতরে প্রবেশ করতে পারেনি। কেবল কোম্পানির বাইরের দেয়ালে সামান্য দাগ পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির এডমিন শাহজাহান। তিনি জানান, কয়েক দফা আগুন দেওয়ার চেষ্টা হলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি।

কোম্পানির আশপাশের স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ কোম্পানির লোকজনের চিৎকারে তারা ঘুম থেকে জেগে ওঠেন। পরে বাইরে এসে দেখতে পান, কোম্পানির দেয়ালের পাশে খড়কুটায় আগুন জ্বলছে। তবে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায়নি।

এ ঘটনায় ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানির পক্ষ থেকে এডমিন শাহজাহান বাদী হয়ে স্থানীয় বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে একজনকে আসামি করা হয়। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই শামসুজ্জামান।

তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জামান জানান, কোম্পানির বাইরের অংশ ও দেয়ালে অগ্নিকাণ্ডের কিছু আলামত পাওয়া গেলেও অভিযোগে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এমনকি প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও অভিযুক্তের বিরুদ্ধে দৃঢ় কোনো প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মোঃ সুমন ঘটনার সময় ঢাকায় কর্মরত ছিলেন এবং একটি বেসরকারি ইলেকট্রিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। সংশ্লিষ্ট কাগজপত্র ও ফোনালাপের মাধ্যমে তার ঢাকায় অবস্থানের তথ্যের সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে মোঃ সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি এ অভিযোগ থেকে অব্যাহতি চান এবং দাবি করেন, ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানির বাউন্ডারির অন্তর্ভুক্ত তাদের ওয়ারিশান সম্পত্তি ফেরত পেতে প্রশাসন ও মিডিয়ার সহযোগিতা কামনা করছেন।

ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

গাজীপুরে ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানিতে বারবার অগ্নিকাণ্ডের চেষ্টা বাদির অভিযোগ রহস্যজনক, নির্দিষ্ট প্রমাণ মেলেনি

Update Time : ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬