গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

গর্জনিয়া-তে তরুণী লাঞ্ছনা: ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে সমালোচনা

  • Reporter Name
  • Update Time : ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

গর্জনিয়া-তে তরুণী লাঞ্ছনা: ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে সমালোচন

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় এক তরুণীকে “এলাকার যুবকদের নষ্ট করার” অভিযোগে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো ও অপমান করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন ও আইন নিজের হাতে তুলে নেওয়ার স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন যুবক ওই তরুণীকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার নামে কান ধরে উঠবস করান এবং কথাবার্তার মাধ্যমে অপমান করেন। ঘটনার সময় আশপাশে উপস্থিত কিছু মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন, যা পরে অনলাইনে ছড়িয়ে পড়ে।
মানবাধিকারকর্মীরা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোই একমাত্র বৈধ পথ। প্রকাশ্যে অপমান, হেনস্তা ও শারীরিক নিপীড়ন সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে। ভিডিও যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বেআইনি ও অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

গর্জনিয়া-তে তরুণী লাঞ্ছনা: ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে সমালোচনা

Update Time : ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬