গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৪০ Time View

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর:

শ্রীপুর উপজেলার রাথুরা বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গজারি গাছ কাটার সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে কর্তিত গজারি গাছের খণ্ড এবং একটি ব্যাটারিচালিত অটো জব্দ করা হয়।

বন বিভাগের এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর রেঞ্জাধীন রাথুরা বিটের ৬ নম্বর বড় রাখুরা মৌজার সংরক্ষিত বন এলাকায় টহল চলাকালে গাছ কাটার শব্দ শুনে বন কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হন। পরে সেখানে গিয়ে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ছেও করাত দিয়ে গজারি গাছ কাটছেন এবং কাটা গাছের খণ্ড ব্যাটারিচালিত অটোতে তোলা হচ্ছে।

বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১নং আসামি সেলিম মিয়াও ২নং আসামি হাসিবুল দুই জনকে আটক করা হয়। অপরদিকে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দা ও করাত নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বন বিভাগের দাবি, ঘটনাস্থলে থাকা অপর এক অভিযুক্তকে তারা পূর্ব পরিচয়ের ভিত্তিতে শনাক্ত করেছেন।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সদ্য কর্তিত ১২টি গজারি গাছের খণ্ড এবং প্রায় ২ টন বহনক্ষমতাসম্পন্ন একটি সবুজ রঙের ব্যাটারিচালিত অটো জব্দ করা হয়। জব্দকৃত বনজ দ্রব্য স্থানীয় ব্যবস্থাপনায় বিট অফিসে সংরক্ষণ করা হয়েছে।

বিট কর্মকতা শেখ ইমদাদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক বন মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ

Update Time : ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬