গাজীপুর , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ক্লিন ময়মনসিংহ কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতায় ব্যাপক সাড়া

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ৭০ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন সানডে কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই ব্যতিক্রমী কার্যক্রম ইতোমধ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

রোববার (২ আগস্ট) সকালে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা একসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ ও মাঠ পরিষ্কার করেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবের আমেজে পরিণত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, সুস্থ জীবন গঠনে পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ প্রকৃতির কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারের চলমান সবুজায়ন কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, ক্লিন ময়মনসিংহ কর্মসূচির আওতায় জেলার আড়াই হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি রোববার ক্লিন সানডে উদ্যোগের মাধ্যমে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, এমন কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও সুন্দর হবে এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বাস্তবভাবে শিখতে পারবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

ক্লিন ময়মনসিংহ কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতায় ব্যাপক সাড়া

Update Time : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬