গাজীপুর , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে

কালীগঞ্জ-এ ৩শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ Time View

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):

পবিত্র রমজান উপলক্ষে আলোর দিশারী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ-এর উদ্যোগে গাজীপুরের কালীগঞ্জে প্রায় তিন শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতারের বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জামালপুর ইউনিয়নের নুবহা জেনারেল হাসপাতালের হলরুমে জামালপুর ও বাহাদুরশাহী ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ডিইউ সিনিয়র মাদ্রাসার সভাপতি মোঃ আজিজ মোড়ল, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছাদেক হোসেন, কোষাধ্যক্ষ মোতালিব হোসেন মোল্লা প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক মিলন মিয়া জানান, সাবেক মানবিক সহায়তা বিশেষজ্ঞ (জাতিসংঘ সিরিয়া) সালাউদ্দিন খান টিপু, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক শেখ মোঃ মোতালিব, আমেরিকা প্রবাসী জয়নাল আবেদীন ফারাইজি, সমাজসেবক নাসিমা সুলতানা, সৌদি আরব প্রবাসী মোশারফ হোসেন, আমেরিকা প্রবাসী কোহিনুর বেগমসহ সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তায় সয়াবিন তেল, ছোলা, আলু, পেঁয়াজ, লবণ ও মুড়ি ক্রয় করে রোজাদারদের মাঝে বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি বেনুজীর আহমেদ বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সারা বছর দরিদ্র মানুষের কর্মসংস্থান, চিকিৎসা সহায়তা, হুইলচেয়ার বিতরণ, টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণ ও শিক্ষা অনুদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দাতা সদস্যদের সহযোগিতায় বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে শিক্ষাবান্ধব উদ্যোগও অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা

কালীগঞ্জ-এ ৩শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Update Time : ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬