গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

কালীগঞ্জ-এর তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বোয়ালীর ভেটুর গ্রামে একটি খ্রিষ্টান পরিবারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী গ্রামের রবিন ডি কস্তার বাড়িতে ২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কলাপসিবল গেটের তালা খুলে ঘরে প্রবেশ করে। এ সময় তারা রবিন ডি কস্তা ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে।

পরে ডাকাতরা আলমারি ও সুটকেসের তালা ভেঙে নগদ ২৯ হাজার ৫০০ টাকা, দুটি হাতঘড়ি এবং একটি দামি মোবাইলসেট লুট করে। এ সময় পাশের ঘরে থাকা রবিন ডি কস্তার বড় বোন পুস্প কস্তা বাড়িতে ছিলেন না। পরবর্তীতে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে জানা যায়, ডাকাতরা তার ঘরের দরজা ভেঙে স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, ঘটনাস্থলে দৃশ্যত দুইজনকে দেখা গেলেও তাদের সঙ্গে আরও সদস্য থাকতে পারে। এদিকে বহু বছর পর এলাকায় এমন ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মোঃ আসাদুজ্জামান (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) এবং মোঃ জাকির হোসেন (ওসি, কালীগঞ্জ থানা) ঘটনাস্থল ঘুরে দেখেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ভুক্তভোগীদের ভাষ্যমতে দুইজন ডাকাত ছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ডাকাত দলের প্রকৃত সদস্য সংখ্যা ও সংশ্লিষ্টদের পরিচয় উদঘাটন করা হবে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার নম্বর ১৪/২/২০২৬।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

কালীগঞ্জ-এর তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Update Time : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬