গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

কালীগঞ্জ উপজেলা-এ আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম ফজলুল হক মিলন, গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন ডিজিএম পল্লী বিদ্যুৎ মো. আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যাপক মাহমুদুল হাসানসহ অন্যান্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোস্তাফিজুর রহমান, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নায়েবুর রহমান মাসুদ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন কালীগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং মাদক নির্মূলে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি যানজট নিরসন, অবৈধভাবে মাটি কাটা বন্ধ, বাজার মনিটরিং জোরদার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দলনিরপেক্ষতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কালীগঞ্জে অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

কালীগঞ্জ উপজেলা-এ আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬