গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫ Time View

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম মো. আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান এবং সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যাপক মাহমুদুল হাসানসহ অনেকে।

এছাড়া সভায় উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন কালীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতি দমন, মাদক নির্মূল এবং অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি যানজট নিরসন, অবৈধভাবে মাটি কাটা রোধ, বাজার মনিটরিং জোরদার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দলনিরপেক্ষতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় কালীগঞ্জে অনুকূল পরিবেশ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬