গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

কালিয়াকৈরে ঈদযাত্রার চাপ, মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়া

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৩৯ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সোমবার (২৫ মে) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক জুড়ে দেখা গেছে দীর্ঘ যানজট ও যাত্রীদের উপচে পড়া ভিড়। একই সঙ্গে বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগও উঠেছে।

সকাল ১০টার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গগামী বাসগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। বাসস্ট্যান্ড ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। গণপরিবহনের চাপ বেড়ে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও বাড়ির পথে রওনা দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর এলাকায় প্রায় ৩০০টির বেশি শিল্পকারখানা রয়েছে। ঈদ উপলক্ষে একযোগে ছুটি শুরু হওয়ায় লাখো শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চন্দ্রা-নবীনগর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

পুলিশ জানায়, চন্দ্রা হচ্ছে উত্তরবঙ্গের প্রায় ২৫ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার। ঈদের সময় প্রতিদিন লাখ লাখ মানুষ এই রুট ব্যবহার করেন। দুপুরের পর যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রংপুরগামী যাত্রী আবির, সিয়াম ও রাসেল বলেন, “ঈদের সময় প্রতি বছরই বেশি ভাড়া দিয়ে বাড়ি যেতে হয়। সাধারণ যাত্রীদের কষ্ট দেখার কেউ নেই। বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে।”

যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় বাসভাড়া অনেক বেশি নেওয়া হচ্ছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত যাত্রীচাপ ও যানজটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে।

এ বিষয়ে নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।”

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে চন্দ্রা এলাকাজুড়ে প্রায় ১ হাজার ২০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

কালিয়াকৈরে ঈদযাত্রার চাপ, মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়া

Update Time : ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬