গাজীপুর , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

কলকাতা শহরের বাগান কর্মসূচি: গাছ লাগান, জীবন বাঁচান

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩৪ Time View

কলকাতার ভূমিপুত্র ঝ্যাং জিৎ পাল বর্তমানে নয়াদিল্লির মেদান্তা হাসপাতালে কর্মরত থাকলেও তিনি ভারতের বিভিন্ন শহরে শহরের বাগান গড়ে সবুজায়নের বার্তা দিচ্ছেন। তিনি ফেসবুকে “শহরের বাগান” গ্রুপ তৈরি করে সদস্যদের সঙ্গে মিলিত হয়ে বাস্তবিকভাবে গাছ লাগানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

ঝ্যাং জিৎ পালের ডাকে সাড়া দিয়ে ভারতের বিভিন্ন প্রান্তের পরিবেশপ্রেমীরা গ্রুপে যোগদান করছেন। “গাছ লাগান, জীবন বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে, শহরের ইট-কাঠ-পাথরের মধ্যে ছোট ছোট সবুজ এলাকা তৈরি করা সম্ভব বলে গ্রুপের সকল সদস্যের বিশ্বাস।

৫ এপ্রিল পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো শহরের বাগান কর্মসূচি। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপহার হিসেবে দেওয়া হয় “বাগান বিলাস” প্রজাতির গাছ। এই গ্রুপের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, সদস্যরা কোনো ধরনের অর্থ প্রদান না করেই শহরের বাগান কর্মসূচি পরিচালনা করছেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় শিক্ষক ও জাতীয় মেন্টর পরিবেশবিদ, গবেষক ড. সুভাষচন্দ্র দত্ত। তিনি বলেন, “শহরের বাগান একদিন বিশ্বব্যাপী অক্সিজেনের চাহিদা পূরণে এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কল্যাণী থেকে আগত এডমিন প্রদীপ দাস বলেন, “শহরের বাগান গাছ বিতরণ এবং বিভিন্ন স্থানে উদ্ভিদ রোপণের মাধ্যমে ভারতে ইতিবাচক প্রভাব ফেলেছে।” এছাড়াও উপস্থিত ছিলেন গাছ বিশেষজ্ঞ শিক্ষক বিশ্বজিৎ দাস, গ্রুপের এডমিন প্যানেলের সদস্য বরুণ দে, পীযূষ মুখার্জি ও সন্দীপ চ্যাটার্জী।

শহরের বাগান কর্মসূচি শুধুমাত্র পরিবেশ রক্ষা নয়, এটি মানুষকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত করার এক অনন্য উদ্যোগ। ছোট ছোট গাছ লাগিয়ে শহরকে সবুজ করা সম্ভব এবং এটি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

কলকাতা শহরের বাগান কর্মসূচি: গাছ লাগান, জীবন বাঁচান

Update Time : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬