গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কর্ণফুলী থানার অভিযানে সিএমপি তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬ Time View

বাবলু বড়ুয়া | চট্টগ্রাম

কর্ণফুলী থানা পুলিশের পৃথক অভিযানে সিএমপি কর্তৃক তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সিএমপি তালিকার ক্রমিক নং–৪১ এবং অপরজন ক্রমিক নং–৪২ নম্বরভুক্ত সন্ত্রাসী।

সিএমপি’র কর্ণফুলী থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও সিএমপি ঘোষিত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ নুরুল আমিন টিটু (৩৫)-কে গ্রেফতার করে। তিনি মৃত মোঃ নুরুল ইসলামের পুত্র এবং শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার বাসিন্দা।

গ্রেফতারের পর তাকে কর্ণফুলী থানার মামলা নং–১৪, তারিখ ২৫/০৮/২০২৪ খ্রি., ধারা– The Special Powers Act, 1974 এর ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৪৪৮/৪২৭/৪৩৫/৩৭৯/৩৮০ পেনাল কোডে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, মোঃ নুরুল আমিন টিটুর বিরুদ্ধে কর্ণফুলী, কোতোয়ালি ও পটিয়া থানায় মাদক, চাঁদাবাজি, মারধর ও ডাকাতিসহ মোট ছয়টি মামলা রয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কর্ণফুলী থানার যৌথ অভিযানে কর্ণফুলী থানাধীন ১নং বৈরাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে সিএমপি তালিকাভুক্ত ক্রমিক নং–৪২ নম্বর শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতার (৪২)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পুরাতন বিদেশি রিভলভার, দুটি চাইনিজ কুড়াল, একটি ধামা, একটি প্লাস্টিকের স্টিক, একটি প্লাস্টিকের হাতলযুক্ত চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানার মামলা নং–০২, তারিখ ০১/০২/২০২৬ খ্রি., ধারা– The Arms Act, 1878 এর 19A/19(f) রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আক্তার হোসেন প্রকাশ আকতারের বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় অস্ত্র, হত্যা, মাদক, ডাকাতি, সরকারি কাজে বাধা ও পরিবেশ আইনের মোট ১২টি মামলা রয়েছে।

কর্ণফুলী থানা পুলিশ জানায়, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

কর্ণফুলী থানার অভিযানে সিএমপি তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার

Update Time : ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬