গাজীপুর , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কমিটি গঠন ও পূর্বাচল প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৩১ Time View

মোঃ মাইনুল ইসলাম (মাহিন), রূপগঞ্জ প্রতিনিধি

‘সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’—এই প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পূর্বাচল সি শেল পার্ক রিসর্টে প্রেসক্লাবটির শুভ যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

এতে সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম সভাপতি এবং দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি: এম এস ডালিম

সহ-সভাপতি: জাগো নিউজ২৪-এর সাংবাদিক নাজমুল হুদা ও ডেইলি অবজারভারের সাংবাদিক শাহেল মাহমুদ

সহ-সাধারণ সম্পাদক: একুশে টিভির সাংবাদিক রবিউল ইসলাম

সাংগঠনিক সম্পাদক: বৈশাখী টিভির সাংবাদিক আতাউর রহমান সানী

সহ-সাংগঠনিক সম্পাদক: বাংলা টিভির সোহেল কিরন, এটিএন বাংলার রাজু আহমেদ ও সকালের সময়-এর আনিছুর রহমান

অর্থ সম্পাদক: স্বপন মিয়া

দপ্তর সম্পাদক: বাংলাদেশের খবর-এর সাংবাদিক নূরে আলম ভুঁইয়া আকাশ

সাহিত্য সম্পাদক: মহিউদ্দিন মিয়া

সাংস্কৃতিক সম্পাদক: রিজবি আহমেদ এনামুল

সহ-সাংস্কৃতিক সম্পাদক: সোহেল মিয়া

সমাজকল্যাণ সম্পাদক: সোহেল কবির

প্রচার সম্পাদক: শাওন গাজী

ক্রীড়া সম্পাদক: শরিফ ভূঁইয়া

প্রকাশনা সম্পাদক: সাজিদুর রহমান

ধর্ম সম্পাদক: মো. হাফেজ মোমেন

সহ-ধর্ম সম্পাদক: মাহাবুবুর রহমান

আইন সম্পাদক: নুর আলম

স্বাস্থ্য সম্পাদক: মোঃ মাইনুল ইসলাম (মাহিন)

কার্যনির্বাহী সদস্য:

মিজানুর রহমান, শান্ত মিয়া, হারুনুর রশিদ, রিপন মিয়া, মনির হোসেন, মোহাম্মদ জয়নাল হোসেন, মোহাম্মদ শাহিন মিয়া, মো. মারুফ মিয়া, মো. জিহান মিয়া, শাহরিয়ার কবির ও অ্যাডভোকেট মাসুম আহমেদ।

এ নিয়ে মোট ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সিইও সৌরভ হাসান সজীব, পূর্বাচল প্রেসক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লা, দৈনিক জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, এটিএন বাংলার অনলাইন ও ডিজিটাল নিউজ এডিটর আল-ইমরান, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সাংবাদিক আহমেদ রাসেল, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, একাত্তর টিভির সাংবাদিক রিয়াজ হোসেন, জি টিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার, নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম বলেন,

“সাংবাদিকদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে পূর্বাচল প্রেসক্লাবের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন,

“স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে পূর্বাচল প্রেসক্লাব দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে। স্থানীয় সাংবাদিকরা পূর্বাচল প্রেসক্লাবের এই যাত্রাকে স্বাগত জানিয়ে একে সাংবাদিকদের জন্য একটি নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

কমিটি গঠন ও পূর্বাচল প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন

Update Time : ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬