গাজীপুর , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

উৎসবমুখর পরিবেশে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৬ Time View

উৎসবমুখর পরিবেশে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা রোডে অবস্থিত প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব মেট্রো থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী এবং আলোর মিছিল শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক সৈয়দ আখতার হোসেন।

বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল-হাতেম। অনুষ্ঠানের শেষপর্যায়ে ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের পেশাগত সমৃদ্ধি এবং বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ধারাবাহিক অগ্রগতি কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

উৎসবমুখর পরিবেশে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬