গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিরসরাইয়ে ৫০ জন দুগ্ধ সমবায় সদস্যকে ঋণ প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে দুধ পানে উৎসাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুধ উৎপাদন বাড়াতে সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সুবিধাভোগীদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনও করা হয়।

শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, এবং সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ, চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা, চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মসলেহ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, মিরসরাই সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক ফাল্গুনী সূত্রধর, আবুল বাহার প্রমুখ।

এ সময় দূর্গাপুর, মহামায়া, খৈয়াছরা ও গোভনীয়া দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে উপজেলার দুগ্ধ উৎপাদন ও দুগ্ধপানের হার বৃদ্ধি করা এবং স্থানীয় সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিরসরাইয়ে ৫০ জন দুগ্ধ সমবায় সদস্যকে ঋণ প্রদান

Update Time : ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬