গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

উত্তম মেষপালক গীর্জা উদ্বোধন বিরামপুরে: দিনাজপুরে ধর্মীয় উৎসব

  • Reporter Name
  • Update Time : ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View

দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্যামপুর, পলিপ্রয়াগপুর এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে “উত্তম মেষপালক গীর্জা” এর জাঁকজমকপূর্ণ আশীর্বাদ, খ্রিস্টযাগ উৎসর্গ এবং শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা প্রার্থনা, ধর্মীয় গান ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে গীর্জার আশীর্বাদ ও উদ্বোধন করেন দিনাজপুর ডাইওসিসের শ্রদ্ধেয় বিশপ সেবাষ্টিয়ান টুডু, ডিডি। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই গীর্জা শুধু একটি উপাসনালয় নয়, এটি হবে শান্তি, ভালোবাসা এবং মানবিক মূল্যবোধ চর্চার একটি কেন্দ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। এমন ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেন ধানজুড়ী মিশনের ইনচার্জ ফা: মানুয়েল হেম্ভ্রম। সার্বিক ব্যবস্থাপনায় ছিল ধানজুড়ী ক্যাথলিক ধর্মপল্লী, বিরামপুর, দিনাজপুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সহ-সভাপতি মোঃ তোছাদ্দেক হোসেন তেছা, সাধারণ সম্পাদক মনজুর এলাহি চৌধুরী রুবেল, বিএনপি নেতা হায়দার শাহ ও ইব্রাহিম হোসেন বাবুসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অ্যাডভোকেট আবুল বাশার প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খ্রিস্টীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে গীর্জা প্রাঙ্গণে শুভেচ্ছা বিনিময়, প্রার্থনা ও মিলনমেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য অনুভূতি প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, “উত্তম মেষপালক গীর্জা” উদ্বোধন বিরামপুর এলাকার জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

উত্তম মেষপালক গীর্জা উদ্বোধন বিরামপুরে: দিনাজপুরে ধর্মীয় উৎসব

Update Time : ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬