গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজাত কাফেলার শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. মিজানুর রহমান আজহারী

  • Reporter Name
  • Update Time : ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ Time View

নিজস্ব প্রতিবেদক

মিশর সফরকালীন অবস্থায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, দাওয়াহ কর্মী এবং দারুননাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ড. মিজানুর রহমান আজহারী হাফি. আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজাত কাফেলার শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯টা ৩০ মিনিটে মিসরের রাজধানী কায়রোর আতলাস ইন্টারন্যাশনাল হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নাজাত কাফেলা ফরেইন শাখার সম্মানিত আহ্বায়ক ড. মুহাম্মাদ শিহাব উদ্দিন আজহারী দারুননাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ.খ.ম. আবুবকর সিদ্দিক হাফি. এবং নাজাত কাফেলা ফরেইন শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ মাহবুবুর রহমান রাজাপুরী হুজুরের পক্ষ থেকে ড. আজহারীর নিকট শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন।

এ সময় ড. মিজানুর রহমান আজহারী মুহতারাম অধ্যক্ষ মহোদয় ও রাজাপুরী হুজুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আনন্দঘন কণ্ঠে বলেন, “আজ থেকে আমি নিজেকে নাজাত কাফেলা ফরেইন শাখার একজন অংশ মনে করছি।” তাঁর এই বক্তব্য উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও অনুপ্রেরণার আবহ সৃষ্টি করে।

সাক্ষাৎকালে ড. আজহারী বলেন, “আগামীকাল সকালে আমাকে সফরে থাকতে হবে, নতুবা আমি আরও দীর্ঘ সময় ধরে দারুননাজাতের শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলতাম।” তাঁর এই আন্তরিক বক্তব্য শিক্ষার্থীদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

সৌজন্য সাক্ষাতে নাজাত কাফেলার পক্ষ থেকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি, এমফিল, মাস্টার্স ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ড. মুহাম্মাদ শিহাব উদ্দিন আজহারী (পিএইচডি গবেষক), মাওলানা আব্দুস সহিদ আজহারী (এমফিল গবেষক), মাওলানা মুহাম্মাদ হাসান জামিল (এমফিল গবেষক), মাওলানা সাইমুন আল মাহদী আজহারী (এমফিল গবেষক), মাওলানা এনামুল হাসান আজহারী (মাস্টার্স), এবিএম এনামুল হাসান মিনহাজ আজহারী (মাস্টার্স), লেখক ও কলামিস্ট জাহেদুল ইসলাম আল রাইয়ান (অনার্স), সৈয়দ আতিক নাসরুল্লাহ (অনার্স) এবং মুহাম্মদ আবু সুফিয়ান (অনার্স)।

ড. আজহারীর সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাঁর দাওয়াহ-দর্শন, শিক্ষাবোধ এবং ইসলামী মূল্যবোধ সম্পর্কে গভীরভাবে অবগত হওয়ার সুযোগ পান। শিক্ষার্থীরা জানান, এই সাক্ষাৎ তাঁদের শিক্ষাজীবন ও নৈতিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ইসলামী জ্ঞানচর্চায় আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

আলোচনার একপর্যায়ে ড. মিজানুর রহমান আজহারী দারুননাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা আজ যে সম্মানজনক অবস্থানে পৌঁছেছে, তার পেছনে মুহতারাম অধ্যক্ষ মহোদয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর জন্য বিশেষভাবে দোয়া কামনা করেন।

ড. আজহারীর উপস্থিতি, নাজাত কাফেলার শিক্ষার্থীদের উদ্দীপনা এবং দারুননাজাত মাদ্রাসার ঐতিহ্য—সবকিছু মিলিয়ে এই সৌজন্য সাক্ষাৎটি শিক্ষার্থীদের স্মৃতিতে এক প্রেরণাদায়ক ও স্মরণীয় অধ্যায় হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজাত কাফেলার শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. মিজানুর রহমান আজহারী

Update Time : ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬