গাজীপুর , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিদ্যুৎস্পৃষ্ট মৃ/ত্যু: রাঙ্গামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার অকাল মৃ/ত্যু হাকিমপুরে কৃষি প্রণোদনা বিতরণে মন্ত্রীর উন্নয়ন বার্তা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাছ কর্তন: ওসি নির্দেশ নিয়ে তীব্র বিতর্ক ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন বরিশাল জেলা সাংবাদিক সংস্থায় মামুন-আরিফের নতুন নেতৃত্ব কসবায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক মান্দায় চৌজা ব্রিজ–তেঁতুলিয়া শেখপাড়া সড়ক পাকাকরণ উদ্বোধন নওগাঁতে গোল্ডহাটির মোড় থেকে আরজি নওগাঁ সড়ক উদ্বোধন টেকনাফের আইয়ুব আটক: চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ ইয়াবা উদ্ধার অভিযান শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

আমিয়াল গ্রুপের কর্ণধার ইয়াছিন মিয়ার দানশীল উদ্যোগে রমজান সহায়তা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

সৌদি আরবের ব্যবসায়ী ও আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া এর উদ্যোগে পবিত্র রমজানে ২ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামে প্রবাসীর নিজ বাড়িতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ভাদার্ত্তী গ্রামের তারা মিয়ার ছেলে দানশীল এই ইয়াছিন মিয়া।

উপহার সামগ্রীর মধ্যে ছিল এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ। উপহার বিতরণ করা হয় কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম, বঙ্গবন্ধু, দক্ষিণ ভাদার্ত্তী, রূপগঞ্জের দাউদপুর, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া ও দালানবাজার এলাকায়।

উপহার সামগ্রী বিতরণের পূর্বে আমিয়াল গ্রুপের কর্ণধার ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মুফতি আল-মামুন, শোয়েব আহমেদ, আল-মামুন, মাওলানা সানাউল্লাহ ও শাহা জালাল প্রমুখ।

প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, “দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। গত ১০ বছর ধরে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব লাঘবের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আল্লাহ আমাকে অর্থ-সম্পদ দিয়েছে, আমার পরিশ্রমের অর্থ থেকে মানুষকে আমি দান-ছদকা করছি। আমি চাই এলাকার ধনবানরাও যেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যুৎস্পৃষ্ট মৃ/ত্যু: রাঙ্গামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার অকাল মৃ/ত্যু

আমিয়াল গ্রুপের কর্ণধার ইয়াছিন মিয়ার দানশীল উদ্যোগে রমজান সহায়তা

Update Time : ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬