গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আনোয়ারায় সুন্নি জোট প্রার্থীর নির্বাচনী অফিসে গভীর রাতে হামলা-ভাঙচুর, পরিদর্শনে পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ Time View

আনোয়ারায় সুন্নি জোট প্রার্থীর নির্বাচনী অফিসে গভীর রাতে হামলা-ভাঙচুর, পরিদর্শনে পুলিশ

চট্টগ্রাম-১৩ আসনের আনোয়ারা উপজেলায় বৃহত্তর সুন্নি জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী প্রচারণা অফিসে গভীর রাতে পরিকল্পিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (রাত) আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর খাসখামা ওয়ার্ডের মধ্যম খাসখামা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত নির্বাচনী অফিসে প্রবেশ করে নির্বিচারে ব্যানার, পোস্টার, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ প্রচারণা সামগ্রী ভাঙচুর করে তছনছ করে ফেলে।

সকালে অফিসে এসে ভাঙচুরের চিহ্ন দেখে হতবাক হয়ে পড়েন প্রার্থী এস এম শাহজাহানের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হামলা, যার উদ্দেশ্য আসন্ন নির্বাচনকে ঘিরে ভীতি সৃষ্টি ও নির্বাচনী পরিবেশ নষ্ট করা।

ঘটনার খবর পেয়ে সোমবার (দুপুর ১২টার দিকে) আনোয়ারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ভাঙচুরের আলামত সংগ্রহ করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

আনোয়ারায় সুন্নি জোট প্রার্থীর নির্বাচনী অফিসে গভীর রাতে হামলা-ভাঙচুর, পরিদর্শনে পুলিশ

Update Time : ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬