গাজীপুর , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আড়াইহাজারে ভুল সিলেবাসে এসএসসি, ৫৪ শিক্ষার্থী অনিশ্চিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১১৩ Time View

সোহান মিয়া, আড়াইহাজার নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এসএসসি পরীক্ষায় বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে। ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষায় ভুল সিলেবাসের প্রশ্নপত্র দেওয়ায় ৫৪ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে এই ভুল ধরা পড়ে। শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ২৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন শিক্ষার্থীকে ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু তাদের হাতে ভুলভাবে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়।

এই কারণে শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচির বাইরে প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য হয়। এতে তাদের ফলাফল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে কেন্দ্র এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিভাবকরা দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানান এবং শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়নের আহ্বান করেন।

কেন্দ্র সচিব ও শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা জানান, এই ভুলটি হল সুপারের কারণে হয়েছে। বিষয়টি ইতোমধ্যে শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা হবে।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সবাই চাইছে, নিরীহ শিক্ষার্থীরা যেন ভুলের কারণে ক্ষতিগ্রস্ত না হয় এবং দ্রুত একটি ন্যায্য সমাধান পাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

আড়াইহাজারে ভুল সিলেবাসে এসএসসি, ৫৪ শিক্ষার্থী অনিশ্চিত

Update Time : ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬