গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

১১৪, পটুয়াখালী-৪ আসনে বিশাল ব্যবধানে জয়ী এবিএম মোশাররফ হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

আরিফ সিকদার, কুয়াকাটা প্রতিনিধি:
জাতীয় সংসদের ১১৪ নম্বর পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১ লাখ ২৩ হাজার ৩৩৫ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট।
বেসরকারি ফলাফল অনুযায়ী ৫৩ হাজার ৫৫৯ ভোটের ব্যবধানে জয়ী হয়ে এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন এবং নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ আসনে মোট ১১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ।
এদিকে এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
কুয়াকাটা
১৩.০২.২০২৬

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

১১৪, পটুয়াখালী-৪ আসনে বিশাল ব্যবধানে জয়ী এবিএম মোশাররফ হোসেন

Update Time : ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬