গাজীপুর , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাছ কর্তন: ওসি নির্দেশ নিয়ে তীব্র বিতর্ক

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৭০ Time View

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে সরকারি গাছ কর্তনের ঘটনায় ব্যাপক বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেনের নির্দেশে হাসপাতাল প্রাঙ্গণে থাকা কয়েকটি সরকারি গাছ কাটা হয়েছে। তবে এ ঘটনায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

শনিবার (২০ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্বরে থাকা পুরোনো ও হেলে পড়া অন্তত তিনটি বড় গাছ—জাম, আকাশমনি ও ভেটুল—কর্তনের কাজ চলছে। এর মধ্যে একটি ট্রাকে করে ইতোমধ্যে একটি করাতকল মালিক গোলাপের মিলে গাছ নিয়ে যাওয়া হয়েছে। বাকি গাছগুলোও দ্রুত সরানোর প্রস্তুতি চলছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটার ক্ষেত্রে নির্দিষ্ট প্রশাসনিক অনুমোদন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছে কি না, তা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

হাকিমপুর উপজেলা বনবিভাগের বিট কর্মকর্তা সাহাজান আলী জানান, হাসপাতালের গাছ কাটার বিষয়ে তিনি কোনো ধরনের তথ্য বা নির্দেশ পাননি। একইভাবে উপজেলা প্রকৌশলী ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর রেঞ্জের বন কর্মকর্তা মোঃ আনোয়ারুল হোসেন বলেন, সরকারি গাছ কাটার আগে যথাযথ অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এ ঘটনায় কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা তা আমাদের জানা নেই।

অভিযোগের বিষয়ে ওসি জাকির হোসেন বলেন, উপজেলা মাসিক সভায় ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের সিদ্ধান্ত হয়েছিল এবং ঝুঁকি বিবেচনায় তিনি নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গাছগুলো ঝড়ে হেলে পড়া অবস্থায় ছিল এবং নিরাপত্তার স্বার্থে সেগুলো অপসারণ করা হয়েছে।

তবে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার জানিয়েছেন, কোনো থানার ওসির সরকারি গাছ কাটার নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি তার জানা ছিল না এবং এখন বিস্তারিত তদন্ত করা হচ্ছে। স্থানীয়রা দাবি করেছেন, সরকারি গাছ কর্তনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাছ কর্তন: ওসি নির্দেশ নিয়ে তীব্র বিতর্ক

Update Time : ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬