গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
ভোটের হাওয়া

হবিগঞ্জ-১ আসনে বিপুল ভোটে জয়ী ড. রেজা কিবরিয়া

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়ার ছেলে, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সব কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪৭৬ ভোট।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৭টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন। এর মধ্যে ভোট পড়েছে ৪৫.৮৯ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন প্রার্থীর এজেন্ট সূত্রে জানা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম (মিরপুরী) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬ হাজার ৭৭ ভোট। অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬১ হাজার ৮৩ ভোট।

ফলাফলে দেখা গেছে, প্রায় এক লাখ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন ড. রেজা কিবরিয়া।

প্রাথমিক হিসাবে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া জামানত হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে জানা গেছে।

ফলাফল প্রকাশের পর নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। রাত পর্যন্ত নির্বাচনী এলাকার ২০টি ইউনিয়ন ও পৌরসভায় বিজয় মিছিল ও উল্লাস দেখা যায়।

তবে এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বেসরকারিভাবে প্রাপ্ত পূর্ণাঙ্গ ফলাফলে ড. রেজা কিবরিয়ার জয় নিশ্চিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা

হবিগঞ্জ-১ আসনে বিপুল ভোটে জয়ী ড. রেজা কিবরিয়া

Update Time : ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬