গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

হবিগঞ্জে নির্বাচনকে সামনে রেখে বিজিবির কড়া সতর্কতা, ড্রোন নজরদারি চালু ‎

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ Time View

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে মাঠে নেমেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

‎ব্রিফিংয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম বলেন, “দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

‎তিনি জানান, হবিগঞ্জ জেলায় বিজিবির অধীনে ১৬টি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখা হচ্ছে। নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে জেলার ৪টি আসনের ৯টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে।

‎নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি worn ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। হবিগঞ্জ জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানান লে. কর্নেল তানজিলুর রহমান।

‎তিনি আরও বলেন, “মাধবপুর ও চুনারুঘাট সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এ দুই এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকার ভোটাররা যেন ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।”

‎বিজিবির এই কর্মকর্তা আরও জানান, চোরাচালান প্রতিরোধেও অভিযান অব্যাহত রয়েছে। গত ০১ নভেম্বর ২০২৫ থেকে ০২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিজিবির বিশেষ অভিযানে ৭ জন আসামিসহ ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকার চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

‎লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, “চোরাচালানমুক্ত সমাজ ও সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত কাজ করছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের নজরদারি অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

হবিগঞ্জে নির্বাচনকে সামনে রেখে বিজিবির কড়া সতর্কতা, ড্রোন নজরদারি চালু ‎

Update Time : ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬