গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

স্বজনদের সঙ্গে সহজ যোগাযোগে চট্টগ্রাম কারাগারে নতুন ইন্টারকম ব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বন্দীদের স্বজনদের সঙ্গে আরও মানবিক, সহজ ও স্বচ্ছ যোগাযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চালু করা হয়েছে ওয়ান-টু-ওয়ান ইন্টারকম টেলিফোন ব্যবস্থা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

দীর্ঘদিন ধরে কারাগারের সাক্ষাৎ কক্ষে লোহার জালের দুই পাশে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলার যে পুরোনো পদ্ধতি ছিল, নতুন এই ব্যবস্থার ফলে সেই চিত্র বদলে যাচ্ছে। এখন থেকে বন্দী ও তাদের স্বজনরা তুলনামূলক শান্ত পরিবেশে স্পষ্টভাবে কথা বলার সুযোগ পাবেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, ২ হাজার ২৪৯ বন্দীর ধারণক্ষমতার এই কারাগারে প্রতিদিন গড়ে ৬ হাজারের বেশি বন্দী অবস্থান করেন। অতিরিক্ত বন্দীর চাপের কারণে সাক্ষাৎ কক্ষে অনেক মানুষের একসঙ্গে কথা বলার ফলে কেউ কারও কথা স্পষ্ট শুনতে পারতেন না, যা বন্দী ও স্বজনদের জন্য মানসিকভাবে কষ্টকর ছিল।

এই পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে ৩২টি ইন্টারকম সেট স্থাপন করা হয়েছে। এতে একসঙ্গে ১৬ জন বন্দী তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। এর মধ্যে পুরুষ বন্দীদের জন্য ১২টি এবং নারী বন্দীদের জন্য ৪টি বুথ রাখা হয়েছে।

বেসরকারি কারা পরিদর্শক ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আগে সাক্ষাৎ কক্ষের পরিস্থিতি ছিল অত্যন্ত অস্বস্তিকর ও অমানবিক। লোহার জালের দুই পাশে প্রায় দুই ফুট দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে হতো এবং চারপাশের প্রচণ্ড শব্দে কেউ কারও কথা স্পষ্ট শুনতে পারতেন না। মাসে মাত্র দুইবার ৩০ মিনিট সময় পাওয়া গেলেও সেই সময়ের অনেকটাই শোরগোলে নষ্ট হয়ে যেত।

তিনি বলেন, নতুন ইন্টারকম ব্যবস্থার ফলে বন্দী ও তাদের স্বজনরা এখন আরও স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন। ভবিষ্যতে সরকারি অনুমোদন পেলে কারাগারের সাক্ষাৎ ব্যবস্থা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া বন্দীদের খাবারের মান উন্নয়নেও কাজ করার কথা জানান তিনি।

উল্লেখ্য, বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের উদ্যোগে আইজি প্রিজন ও জেলা প্রশাসনের অনুমোদনক্রমে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির অর্থায়ন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।

নতুন এই উদ্যোগকে বন্দীদের মানবিক অধিকার নিশ্চিতের ক্ষেত্রে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারন নাগরিকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

স্বজনদের সঙ্গে সহজ যোগাযোগে চট্টগ্রাম কারাগারে নতুন ইন্টারকম ব্যবস্থা

Update Time : ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬