গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান—স্বাস্থ্যমন্ত্রী বকুল

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ Time View

নরসিংদী থেকে বাবুল মিয়া:

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা নিশ্চিত করতে সরকারি কাজকর্মে শতভাগ স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যুত্থানের আগের মানসিকতায় আর কাজ করা যাবে না; দেশ অনেক এগিয়ে গেছে এবং এখন ভুল করলে দ্রুতই তার খেসারত দিতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি বা কে সরকারি কর্মকর্তা—এটি বড় বিষয় নয়; সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা অন্যায় করলে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি থেকে দূরে থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন, মনজুর এলাহী, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আব্দুল্লাহ আল ফারুক, ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম ও ডা. এএনএম মিজানুর রহমান।

এ সময় মন্ত্রী নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণাও দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান—স্বাস্থ্যমন্ত্রী বকুল

Update Time : ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬