গাজীপুর , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে মানববন্ধন, পুনর্বহালের দাবি

সালথা বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০ Time View

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি:
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ফরিদপুরের সালথা সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান ঘুরে পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়। এ সময় দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন। এতে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়ছেন।
এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত চারটি পৃথক মামলা দায়ের করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, রমজান মাসে বাজারে নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
স্থানীয় ক্রেতারা ভ্রাম্যমান আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এমন অভিযান চালানো হলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।
উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি অতিরিক্ত দাম আদায় বা ভোক্তাদের সাথে প্রতারণা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার

সালথা বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬