গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

সাংবাদিকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো জরুরি: সারজিস আলম

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ Time View

পঞ্চগড় প্রতিনিধি

সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এখনো ন্যায্য সম্মানী ও প্রয়োজনীয় পেশাগত সহায়তা থেকে বঞ্চিত। এটি শুধু মিডিয়া হাউজগুলোর ব্যর্থতা নয়; বরং রাষ্ট্রীয় নীতিনির্ধারণ, স্থানীয় উদ্যোগ ও জনপ্রতিনিধিদের সমন্বিত ঘাটতির ফল।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা হলেও এ পেশার মানুষের জন্য এখনো কার্যকর কোনো আর্থিক নিরাপত্তা কাঠামো গড়ে ওঠেনি। ফলে অনেক সময় আর্থিক চাপে পড়ে সাংবাদিকদের অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হতে হয়, যা পেশাদারিত্বে প্রভাব ফেলে।

সংসদে যাওয়ার সুযোগ পেলে সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি বেতন কাঠামো ও সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সরকারি নীতির পাশাপাশি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি সংসদে আলোচনার কথা জানান।

এ সময় সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মত থাকলেও সংবাদ পরিবেশন ও রিপোর্ট লেখার ক্ষেত্রে পেশাদারিত্বই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। দায়িত্ব পালনের সময় রাজনৈতিক চিন্তাধারা ও পেশাদারিত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখাই প্রত্যাশিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

সাংবাদিকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো জরুরি: সারজিস আলম

Update Time : ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬