গাজীপুর , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নন-এমপিও শিক্ষকদের এমপিও দাবি, ৩২ বছর বিনা বেতনে অভিযোগ চট্টগ্রাম বন্দরে আইওএস সাগর, নৌ সহযোগিতায় নতুন নবীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক ২ মাদককারবারী হিলিতে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আরএমপি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিক অধিকার আন্দোলন: প্রেস ক্লাবে ১৪ দফা দাবি ও হুঁশিয়ারি কালিয়াকৈরে গ্যাস সংকট: সিএনজিতে ভোগান্তি, যানবাহনের দীর্ঘ লাইন দিনাজপুরের বিরামপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস দিনাজপুর চট্টগ্রামে কুকি-চিন আর্মির পোশাক ধ্বংস, ৩১ হাজার ইউনিফর্ম পুড়ানো হলো
ভোটের হাওয়া
নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল

সচিবের নাম ভাঙিয়ে বিটিসিএল-এ ৮৩ লাখ টাকা আত্মসাত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ Time View

মোঃ মুজাহিদুল ইসলামঃ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর কয়েক হাজার সাধারণ কর্মচারীর সরলতার সুযোগ নিয়ে বড় ধরনের এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। স্থায়ী পদের কর্মচারীদের ‘আনুতোষিক’ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টেলিযোগাযোগ ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রায় ৮৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি শক্তিশালী চক্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিটিসিএল-এর স্থায়ী পদের কর্মচারীদের আনুতোষিক প্রাপ্যতার বিষয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মতামত চেয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে বিটিসিএল-এর প্রভাবশালী কর্মচারী নেতা ভিপি হানিফ এবং আহমেদ ফজলে রাব্বি মাঠে নামেন। তারা সাধারণ কর্মচারীদের আশ্বস্ত করেন যে, ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবকে মোটা অঙ্কের ‘উৎকোচ’ বা ঘুষ প্রদান করলে আনুতোষিকের সিদ্ধান্ত তাদের পক্ষে আসবে। 

অনুসন্ধানে জানা যায়, বিটিসিএল- এর মোট ২,৩৮৫ জন ওয়ার্কচার্জড কর্মচারীর প্রত্যেকের কাছ থেকে ৩,৫০০ টাকা করে মোট ৮৩ লক্ষ ৪৭ হাজার ৫শ টাকা উত্তোলন করা হয়েছে। কর্মচারী ভিপি হানিফ ও উপ সহকারী প্রকৌশলী আহমেদ ফজলে রাব্বির নেতৃত্বে মাঠ পর্যায়ে এই বিশাল অংকের টাকা সংগ্রহের মূল কারিগর হিসেবে কাজ করেছেন। কথিত ক্যাশিয়ার ও ওয়ার্কচার্জড কর্মচারী মিজান, মোর্শেদ আলম মুন্সি, আঃ আজিজ, সাইফুল ইসলাম নয়ন, শফিউল্লাহ এবং গিয়াস উদ্দিন। তাদের মাধ্যমে ধাপে ধাপে এই টাকা কেন্দ্রীয় চক্রের হাতে পৌঁছায়। অথচ গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার এক দাপ্তরিক আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নির্দিষ্ট শর্তে ওয়ার্কচার্জড হিসেবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারী আনুতোষিক সুবিধা পাওয়ার যোগ্য নন। মন্ত্রণালয়ের এই নেতিবাচক সিদ্ধান্তের পরও কর্মচারীদের কাছ থেকে টাকা তোলা অব্যাহত ছিল বলে অভিযোগ উঠেছে।

বিটিসিএল-সূত্রে জানা যায়, আনুতোষিক প্রাপ্তির বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার বিষয়। এখানে কোনো সচিব বা কর্মকর্তাকে ঘুষ দিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই। কেউ যদি ব্যক্তিগতভাবে টাকা তুলে থাকে, তবে তার দায়ভার কোম্পানি নেবে না এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিটিসিএল তেজগাঁও ক্যাম্পের কর্মচারী মোক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরা টাকা তুলে খেয়ে ফেলেছে, এরা সবাই চাঁদাবাজ। টাকা ফেরতের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” ক্যান্টনমেন্ট ক্যাম্পের কর্মচারী নাজিম ও আব্দুল হক জানান, তারা মিজানকে টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা আর ফেরত পাননি। প্রধান কার্যালয়ের গাড়িচালক রহিম জানান, এই টাকা লেনদেন নিয়ে ইতিমধ্যে কর্মচারীরা অভিযুক্ত কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। 

ভুক্তভোগী কর্মচারীরা জানান, বিটিসিএল-এর অভ্যন্তরে এখন একটাই প্রশ্ন, যেখানে মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে টাকা দেওয়া সম্ভব নয়, সেখানে সচিবদের নাম ভাঙিয়ে আদায় করা এই কোটি টাকা এখন কার পকেটে? সাধারণ কর্মচারীরা এখন বিচার চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করছেন।

অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মিজান ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে দায় চাপান অন্যদের ওপর। অন্যদিকে, ভিপি হানিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপ-সহকারী প্রকৌশলী আহমেদ ফজলে রাব্বি ঘটনার সত্যতা কিছুটা স্বীকার করে বলেন, আনুতোষিকের বিষয়ে বাকবিতণ্ডা হয়েছে এবং তিনি নেতা হিসেবে ক্ষমা চেয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

এ বিষয়ে বিটিসিএল-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর রতন কুমার হালদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সচিবের নাম ভাঙিয়ে বিটিসিএল-এ ৮৩ লাখ টাকা আত্মসাত

Update Time : ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬