গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

  • Reporter Name
  • Update Time : ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬৫ Time View

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন (৫০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজগেট সংলগ্ন ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষক মো. বিল্লাল হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ সালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ প্রায় দুই দশক ধরে তিনি এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছিলেন এবং কলেজগেট এলাকায় মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ভবনের দোতলায় ভাড়া থাকতেন।

ঘটনার দিন সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে তাৎক্ষণিকভাবে শিবপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করেছে। তবে চিরকুটটি তাৎক্ষণিকভাবে খোলা হয়নি। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে চিরকুটটি খোলা হবে, যাতে বিষয়টি স্বচ্ছভাবে তদন্ত করা যায়।

এদিকে প্রিয় শিক্ষকের আকস্মিক মৃত্যুর খবরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। অনেক শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে এসে কান্নায় ভেঙে পড়েন।

এখন পর্যন্ত আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, চিরকুটের বিষয়বস্তু এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

Update Time : ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬