গাজীপুর , বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে ভূমি সেবা মেলা ২০২৬: ডিজিটাল ব্যবস্থাপনায় স্বচ্ছতার বার্তা বড়াইগ্রামে মাদকবিরোধী সমাবেশে ওসির কঠোর হুঁশিয়ারি ধনবাড়ীতে ডিজিটাল ভূমিসেবা মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি চিকিৎসক সুরক্ষা আইনের দাবিতে ড্যাব চট্টগ্রামের মানববন্ধন ডিজিটাল ভূমি সেবায় সালথায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন বারহাট্টায় ব্র্যাকের প্রশিক্ষণে অধিক দুধ উৎপাদনে খামারিদের দক্ষতা বৃদ্ধি গাইবান্ধায় ৮১ লাখ টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ গ্রাফিতি বিতর্কে দেয়ালে তুলি হাতে মেয়র শাহাদাত ভূমি সেবা মেলা উদ্বোধন: দ্রুত ও সহজ সেবায় খুশি সাধারণ মানুষ মিরপুর-১০ নম্বর ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, দাবি ব্যবসায়ীদের
ভোটের হাওয়া
নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল

শিবপুরে ভূমি সেবা মেলা ২০২৬: ডিজিটাল ব্যবস্থাপনায় স্বচ্ছতার বার্তা

  • Reporter Name
  • Update Time : ৪ ঘন্টা আগে
  • ২৭ Time View

মোঃ কামাল হোসেন, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলায় ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “ভূমি সেবা মেলা ২০২৬”। মঙ্গলবার (১৯ মে ২০২৬) শিবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে দিনব্যাপী এ মেলায় জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং নাগরিক সেবাকে সহজ করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিমের নেতৃত্বে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে শিবপুর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম।

তিনি বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। শিবপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ভূমি অফিসের সেবাকে সহজ এবং হয়রানিমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে নামজারি, জমাভাগ, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। এতে সাধারণ মানুষকে আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে সেবাগ্রহীতারা ঘরে বসেই অনেক কাজ করতে পারছেন।

সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম জানান, ভূমি সংক্রান্ত নকশা, রেকর্ড ও খতিয়ান এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে নামজারির রেকর্ড সংশোধন ও কর পরিশোধ ব্যবস্থাও ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। এতে দুর্নীতি কমবে এবং জনগণ দ্রুত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া। ভূমি অফিসে যেন কেউ হয়রানির শিকার না হন, সেজন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হওয়ায় সাধারণ মানুষ এখন দ্রুত ও সহজে সেবা পাচ্ছেন। তারা ভূমি অফিসের কার্যক্রম আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার আহ্বান জানান।

মেলায় আগত নাগরিকদের জন্য বিভিন্ন তথ্যসেবা বুথ স্থাপন করা হয়। সেখানে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন খতিয়ান সংগ্রহ এবং ডিজিটাল রেকর্ড ব্যবহারের বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। অনেকেই সরাসরি সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের ভূমি সেবা মেলা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। বিশেষ করে অনলাইনে ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করার পদ্ধতি সম্পর্কে মানুষ এখন অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন।

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নের যে কার্যক্রম চলছে, শিবপুরের এই ভূমি সেবা মেলা তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবপুরে ভূমি সেবা মেলা ২০২৬: ডিজিটাল ব্যবস্থাপনায় স্বচ্ছতার বার্তা

শিবপুরে ভূমি সেবা মেলা ২০২৬: ডিজিটাল ব্যবস্থাপনায় স্বচ্ছতার বার্তা

Update Time : ৪ ঘন্টা আগে