গাজীপুর , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পীরগঞ্জে গ্রাম আদালত সেবা ও জনসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় ফল উৎসব, স্বাস্থ্য সচেতনতা রাজশাহীর মোহনপুরে ভয়াবহ মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ জন রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে চোলাইমদসহ পলাতক আসামি গ্রেফতার চার নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা ফরিদপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত এএসপি আল ফাহাদ নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল প্রশিক্ষণ উদ্বোধন দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহ সম্মেলন, জাতীয় ঐক্যের আহ্বান সাইকেলে দেশভ্রমণে ঠাকুরগাঁওয়ে আলোচনায় তরুণ মোবাশ্বের আলী কালিহাতী বিএনপির সভাপতি হিসেবে শাহ আলমকে চান নেতাকর্মীরা
ভোটের হাওয়া

রাঙ্গামাটিতে এএসআই পদোন্নতি পেলেন রেজুয়ান, ব্যাজ পরালেন এসপি

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৩৫ Time View

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,

রাঙ্গামাটিতে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতিতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন মো: রেজুয়ান ভূঁইয়া। শনিবার (২৪ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত রাঙ্গামাটি জেলার বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এই বিভাগীয় পদোন্নতি প্রদান করা হয়। অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত সদস্য মো: রেজুয়ান ভূঁইয়ার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাঙ্গামাটি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি প্রদান করা হয়েছে। র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার বলেন, পুলিশের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা নিশ্চিত করা। পদোন্নতির সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতাও বৃদ্ধি পায়। তাই নতুন দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। নতুন পদমর্যাদার সম্মান অক্ষুণ্ণ রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা পদোন্নতি প্রাপ্ত এএসআই মো: রেজুয়ান ভূঁইয়ার পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

রাঙ্গামাটিতে এ ধরনের বিভাগীয় পদোন্নতি পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জনসেবামূলক কার্যক্রমে পুলিশের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পীরগঞ্জে গ্রাম আদালত সেবা ও জনসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে এএসআই পদোন্নতি পেলেন রেজুয়ান, ব্যাজ পরালেন এসপি

Update Time : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬