গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মোহনপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান

  • Reporter Name
  • Update Time : ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ Time View

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর:

রাজশাহীর মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে গবাদিপশুর সংক্রামক রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে বুরো বাংলাদেশ। সংস্থাটির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের SMAP প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে গ্রামের বহু ক্ষুদ্র ও প্রান্তিক খামারি অংশ নেন। তারা তাদের গরু, ছাগল ও মহিষকে বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক টিকা প্রদান করান।

টিকাদান কার্যক্রম পরিদর্শন ও খামারিদের সঙ্গে মতবিনিময় করেন বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু সাঈদ সিকদার। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহরিয়ার কামাল, এলাকা ব্যবস্থাপক এম এ আওয়াল, মোহনপুর শাখা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ এবং আঞ্চলিক কৃষি কর্মসূচি সংগঠক রাশিদুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তায় গবাদিপশু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত টিকাদান নিশ্চিত করা গেলে রোগবালাইয়ের প্রকোপ কমে এবং খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তারা জানান, SMAP প্রকল্পের মাধ্যমে কৃষি ও প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকরা খামারিদের আধুনিক পদ্ধতিতে পশুপালন, রোগ ব্যবস্থাপনা এবং সঠিক খাদ্য ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দেন।

স্থানীয় খামারিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

মোহনপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান

Update Time : ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬