গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: দুর্গন্ধযুক্ত অজ্ঞাত মরদেহ নিজ হাতে উদ্ধার করলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

  • Reporter Name
  • Update Time : ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি | মোঃ কামাল পাশা
তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৬
মানুষ যখন নাকে হাত দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছিল, তখন দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)। তিনি নিজ হাতে উদ্ধার করেন এক অজ্ঞাত পরিচয়ের গলিত ও তীব্র দুর্গন্ধযুক্ত মরদেহ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জামতলা পয়েন্ট এলাকায় ফুটপাতে পড়ে থাকা এক বৃদ্ধ পুরুষের মরদেহ ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় চরম অবহেলা ও অনীহা। চারদিকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে অনেকেই নাক চেপে দ্রুত স্থান ত্যাগ করেন।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে এসআই ফয়সলসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও কোনো প্রকার দ্বিধা না করে ওসি রতন শেখ নিজেই ফুটপাতের দোকান থেকে পলিথিন সংগ্রহ করে অস্থায়ী গ্লাভস তৈরি করেন এবং মরদেহটি নিজ হাতে বডি ব্যাগে প্রবেশ করান। পরে তা পুলিশের গাড়িতে করে আইনগত প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ওসি রতন শেখ (পিপিএম) বলেন,
“একজন মানুষ জীবিত থাকুক বা মৃত—তার মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও পুলিশের নৈতিক দায়িত্ব। কেউ অবহেলিত অবস্থায় পড়ে থাকলে পুলিশ কখনো দায়িত্ব এড়াতে পারে না।”
সদর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রচলিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অজ্ঞাত এই মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এই ঘটনায় দায়িত্ববোধ, সাহসিকতা ও মানবিক আচরণের জন্য স্থানীয়দের মধ্যে ওসি রতন শেখ (পিপিএম) ও সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের প্রতি ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: দুর্গন্ধযুক্ত অজ্ঞাত মরদেহ নিজ হাতে উদ্ধার করলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

Update Time : ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬