গাজীপুর , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে মানববন্ধন, পুনর্বহালের দাবি আবারও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ খাইরুল ইসলাম নিখোঁজ নুরুজ্জামানকে উদ্ধারে মীরসরাইয়ে তদন্ত জোরদার পুলিশের

ভূমি সেবা মেলা ২০২৬ কুমিল্লায় সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২৯ Time View

সাংবাদিকজুয়েল খন্দকার কুমিল্লা

কুমিল্লায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত “ভূমি সেবা মেলা ২০২৬” এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য জেলার মতো কুমিল্লাতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ মেলার আয়োজন করা হয়, যেখানে সাধারণ জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা এক জায়গায় সহজে গ্রহণের সুযোগ পান।

আয়োজক সূত্রে জানা যায়, ১৯ মে ২০২৬ তারিখে সারাদেশব্যাপী একযোগে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়। এই মেলার মাধ্যমে কুমিল্লা সদর উপজেলায় শতাধিক নাগরিক ভূমি সেবা গ্রহণ করেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে আটকে থাকা জমির কাগজপত্র সমস্যা সমাধান, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় এবং রেকর্ড সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়।

মেলার সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা কার্যক্রমে অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুমিল্লা এ বি এম মসিউজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার, আদর্শ সদর, কুমিল্লা।

এবারের “ভূমি সেবা মেলা ২০২৬” এ ভূমি উন্নয়ন কর ও নামজারি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ মনির হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি অফিস, আদর্শ সদর কুমিল্লা। দ্বিতীয় স্থান অর্জন করেন জেলা রেকর্ডরুম ডেপুটি কালেক্টর সেঁজুতি বণিক, যার পক্ষে পুরস্কার গ্রহণ করেন আর আর ডিসি। তৃতীয় স্থান অর্জন করেন জরিপ অধিদপ্তরের উপজেলা সেটেলমেন্ট অফিসার মকবুল হোসেন, আদর্শ সদর কুমিল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবা মেলা ২০২৬ নাগরিকদের ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা আরও সহজ ও স্বচ্ছ হচ্ছে বলে তারা মত দেন। স্থানীয় জনগণও এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ

ভূমি সেবা মেলা ২০২৬ কুমিল্লায় সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

Update Time : ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬