গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান কলাপাড়ায় কৃষক সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান শাপলা চত্বর বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু। কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ
ভোটের হাওয়া
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি

বাবার সপ্ন পূরণ করতে মেয়র পদে দোয়া চাইলেন আকরাম হোসেন  

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

জেলাল আহম্মদ রানা নাগেশ্বরী উপজেলা প্রতনিধি 

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নাগেশ্বরী পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন মোঃ আকরাম হোসেন । তিনি নাগেশ্বরী পৌরসভার জনগণের ভোটে নির্বাচিত দুইবারের সাবেক মেয়র মরহুম আলহাজ্ব আব্দুর রহমানের সুযোগ্য সন্তান, পাশাপাশি তিনি একজন তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা ।

শুক্রবার সন্ধ্যায় পৌরবাসী, পরিবার বন্ধুবান্ধব ও নিজ এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে আকরাম হোসেন তার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর জনপ্রতিনিধি হিসেবে আমার বাবা দায়িত্ব পালন করেছেন পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার । সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতেই মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহর কথা প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভায় শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠা’সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে নাগেশ্বরী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করবো ইনশাল্লাহ। জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, আমার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নাগেশ্বরী পৌরসভার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, আমার বাবা মৃত্যুর আগে নাগেশ্বরী পৌরবাসীর জন্য যে সপ্ন তিনি দেখেছেন, সেই সপ্ন আমি আপনাদের নিয়ে দলের উর্ধ্বে উঠে এক সাথে মিলেমিশে কাজ করে যেতে চাই। 

“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে যদি পৌরবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে নাগেশ্বরী পৌরসভাকে একটি উন্নয়নমুখী ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় তিনি নাগেশ্বরী পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন,

আকরাম হোসেন প্রার্থী হলে নাগেশ্বরী পৌর নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, তবে জাতীয় নির্বাচনের মতো তরুণ ও মহিলা ভোটাররা পালটে দিতে পারে সব হিসাব নিকাশ,  আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নাগেশ্বরী পৌরসভা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ক্রমেই বাড়ছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সব থেকে বেশি আলোচনায় আছে আকরাম হোসেনের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান

বাবার সপ্ন পূরণ করতে মেয়র পদে দোয়া চাইলেন আকরাম হোসেন  

Update Time : ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬