গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে চালকরা বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেন।

অবরোধের ফলে কুড়িল থেকে রামপুরা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, অটোরিকশা চালকরা একটি নির্দিষ্ট দাবি নিয়ে সড়ক অবরোধ করেছেন। তিনি বলেন, “এই এলাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ চলমান থাকায় আগে থেকেই যানজট ছিল। এখন সড়ক অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আমরা ঘটনাস্থলে আছি এবং চালকদের সঙ্গে কথা বলে সড়ক খুলে দেওয়ার চেষ্টা করছি।”

অবরোধকারী চালকরা জানান, লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ না করা হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন।

এদিকে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট কর্মী ও জরুরি কাজে বের হওয়া মানুষদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী

Update Time : ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬