গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

ফেঞ্চুগঞ্জে নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: ইউএনও আজিজুন্নাহার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০ Time View

মোঃ আব্দুর রহমান বাবুল, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ইউএনও সাংবাদিকদের কাছ থেকে স্থানীয় সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় ইউএনও আজিজুন্নাহার বলেন, “ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক। এখন পর্যন্ত উদ্বেগজনক বা আশঙ্কাজনক কোনো পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি।”
তিনি জানান, উপজেলায় মোট ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠপর্যায়ে পুলিশের পাশাপাশি ১৫০ জন সেনাসদস্য এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাচনকালীন সময়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা হবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম. মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, সিনিয়র সদস্য জুলহান চৌধুরী, আব্দুর রহমান বাবুল, সহযোগী সদস্য ছামি হায়দার ও জাহিদুর রহমান রিপনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

ফেঞ্চুগঞ্জে নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: ইউএনও আজিজুন্নাহার

Update Time : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬