গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
ভোটের হাওয়া

ফুল নয়, গাছ উপহার: টঙ্গীতে এমপি রনির ব্যতিক্রমী আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ Time View

সাইফুল আলম, গাজীপুর:

গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি টঙ্গীবাসীর সঙ্গে একটি প্রাণবন্ত এবং অর্থবহ নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মধুমিতা সংলগ্ন কনভেনশন হল রুমে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, এবং সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব গাজী সালাউদ্দিন ও পশ্চিম থানা সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ)।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। তবে আমাকে ফুলের তোড়া নয়, একটি করে গাছ উপহার দিন। ফুল দ্রুত ঝরে যায়, কিন্তু গাছ দীর্ঘদিন বেঁচে থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে উপকারে আসে।”

তার এই পরিবেশ সচেতন আহ্বান উপস্থিত সবার মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই তাৎক্ষণিকভাবে এ উদ্যোগকে সময়োপযোগী এবং দৃষ্টান্তমূলক হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুকুর, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, যুবদলের সভাপতি সাজেদুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, যুবদলের যুগ্ন আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু, এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে এমপি রনি স্থানীয় উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, কর্মসংস্থান ও জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “টঙ্গী ও গাজীপুর-২ আসনকে আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব এলাকায় রূপান্তর করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

নির্বারণোত্তর এই সৌজন্য সাক্ষাৎ কেবল শুভেচ্ছা বিনিময়ে সীমাবদ্ধ থাকেনি; বরং এটি পরিবেশ সচেতনতা ও জনসম্পৃক্ত রাজনীতির নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে টঙ্গীর আকাশে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা

ফুল নয়, গাছ উপহার: টঙ্গীতে এমপি রনির ব্যতিক্রমী আহ্বান

Update Time : ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬