গাজীপুর , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ফরিদপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত এএসপি আল ফাহাদ

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৬০ Time View

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সফলতা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আল ফাহাদ।

দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই এই সম্মাননা অর্জন করে তিনি জেলা পুলিশের মধ্যে আলোচনায় এসেছেন। তার নেতৃত্বে নগরকান্দা সার্কেলে আইন-শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন আলোচিত অপরাধের রহস্য উদ্ঘাটন, গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তি এবং সার্বিক অপরাধ দমনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ নজরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম মোহাম্মদ আল ফাহাদ-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাগত দক্ষতা, সৎ নেতৃত্ব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার কারণে অল্প সময়ের মধ্যেই তিনি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হওয়া একটি বড় অর্জন। তার কর্মদক্ষতা ও নিষ্ঠা ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন মহলও এ অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করেন, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের এমন স্বীকৃতি আইন-শৃঙ্খলা রক্ষায় আরও উৎসাহ জোগাবে এবং জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি করবে।

নগরকান্দা সার্কেলের বিভিন্ন কার্যক্রমে মোহাম্মদ আল ফাহাদ-এর নেতৃত্ব ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। তার এই সম্মাননা ভবিষ্যতে আরও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

ফরিদপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত এএসপি আল ফাহাদ

Update Time : ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬