গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

পেকুয়ায় ইয়াবা সহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ২৬ Time View

মোঃ দিদারুল ইসলামঃ

 কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন— টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও তার ছেলে আব্দুর রহিম (২৮)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্রের অবস্থান নিশ্চিত হয়।

রোববার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্পের (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, শিলখালী কাছারিমুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের দেহ তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত ছিল। মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

পেকুয়ায় ইয়াবা সহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬