গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

পীরগঞ্জে ডাক্তারের বদলী বাতিলের দাবিতে মানববন্ধন, এলাকায় ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১০৬ Time View

পীরগঞ্জে ডাক্তারের বদলী বাতিলের দাবিতে মানববন্ধন, এলাকায় ক্ষোভ

পীরগঞ্জ (রিপোর্টার):

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের নিয়মবিরুদ্ধ বদলীর সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয়রা মানববন্ধন করেছে। পীরগঞ্জবাসী প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডাঃ কামাল আহমেদকে পুনরায় হাসপাতালে বহাল রাখার দাবি জানিয়েছেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। অভিযোগ, নিয়মবিরুদ্ধভাবে এবং নীতিমালা ভেঙে ডাঃ কামাল আহমেদকে পীরগঞ্জ থেকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।
জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় চার মাস আগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন এবং রোগীদের সেবা উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ঠিক সেই সময় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তাকে অন্য জায়গায় বদলী করা হয়।
এদিকে, পীরগঞ্জে দীর্ঘদিন ধরে কর্মরত থাকা ডাঃ আব্দুল জব্বারের বদলীতেও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মভঙ্গ এবং দূর্নীতির অভিযোগ উঠেছে। এজন্য মানববন্ধনে এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে গণঅধিকার পরিষদের নেতা প্রফেসর আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি নেতা রাসেল রাজ ও যুবদল নেতা শরিফ বক্তব্য দেন। তারা প্রশাসনকে অনুরোধ করেন, জনস্বার্থে ডাঃ কামাল আহমেদকে পুনরায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার ব্যবস্থা নেওয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

পীরগঞ্জে ডাক্তারের বদলী বাতিলের দাবিতে মানববন্ধন, এলাকায় ক্ষোভ

Update Time : ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬