গাজীপুর , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে মানববন্ধন, পুনর্বহালের দাবি

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২৩ Time View

নোয়াখালী সদর উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, তিনি ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। তিনি জানান, ২০০৯ সালে দলের সম্মেলনে নির্বাচিত হওয়ার পর ২০১০ সালে নিলামের মাধ্যমে সদর উপজেলার ডাক্তার হাট বণিক সমিতির একটি অফিস কক্ষ ক্রয় করেন, যা সে সময় থেকে বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তিনি আরও বলেন, ২০১৩ সালে স্থানীয় এক সাংবাদিকের প্ররোচনায় আওয়ামী সন্ত্রাসীরা তার অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। গত ১৬ বছরে ডিবি, র‍্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাকে হয়রানিমূলক মামলা ও নিপীড়নের শিকার হতে হয়েছে, যার ফলে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগের রাস্তা সম্প্রসারণ প্রকল্পে তার অফিসের সামনের অংশ ভেঙে গেলে সংস্কার শেষে পুনরায় অফিস কার্যক্রম চালু করা হয়। এর পর থেকেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেন তিনি।

আব্দুল্লাহ আল ফারুক বলেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সংশ্লিষ্ট অপরাধী চক্র ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

তিনি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সব সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করতেই এ অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. হানিফ লিটন, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ডলার, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলী রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬