গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৪৭ Time View

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাল টাকা উদ্ধার অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একই সিরিয়ালের ১২টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টার দিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারের কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী মো. ফেরদৌস মিয়ার কলার দোকানে এক ব্যক্তি কলা কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের কাছে নোটটি সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করেন।

খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একই সিরিয়ালের ১২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালি শিমুল পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফিরোজ আহমদ এবং মায়ের নাম আম্বিয়া বেগম।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জাল নোটসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জাল নোটের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

পরে এসআই মাহবুব আলম সরকার বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ২৪ জুলাই ২০২৬ তারিখে নথিভুক্ত হয়। মামলার নম্বর ১৭। এতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫এ(বি) ও ২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের দাবি, জাল টাকা ব্যবহার ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে। কেউ সন্দেহজনক নোট বা লেনদেন দেখতে পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

Update Time : ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬