গাজীপুর , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নাটোরে ব্যানার কাটা নিয়ে উত্তেজনা, ব্যবসায়ীর বিস্ফোরক অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইব্রাহিমপুর পন্ডিত মোড় বাজারে ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানার কেটে ফেলার ঘটনায় স্থানীয় বাজারে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নয়; পরিকল্পিতভাবে ব্লেড দিয়ে ব্যানার কেটে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণার জন্য প্রথমে একটি ব্যানার স্থাপন করেন এক ব্যবসায়ী। ব্যানার লাগানোর পর থেকেই পাশের এক ব্যবসায়ী এতে আপত্তি জানান। অভিযোগ রয়েছে, নতুন ব্যানারের কারণে তার দোকান আড়ালে পড়ে যাবে— এমন আশঙ্কা থেকেই তিনি বাধা দিতে শুরু করেন।

এ ঘটনায় পরে স্থানীয়ভাবে একাধিকবার বিচারও অনুষ্ঠিত হয়। বাজারের গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যানারটি সঠিক স্থানে লাগানো হয়েছে বলে মত দেন। একই সঙ্গে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শও দেওয়া হয়।

তবে কিছুদিন পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি তার ছেলেপেলেদের দিয়ে লাঠি ও খোঁচা মেরে ব্যানার ছিঁড়ে ফেলেন। এরপর বৃষ্টির এক রাতে আবার ব্যানারটি ক্ষতিগ্রস্ত করা হয়। পরে দাবি করা হয়, ঝড়ের কারণেই ব্যানারটি নষ্ট হয়েছে।

কিন্তু ভুক্তভোগী ব্যবসায়ী সেই দাবি প্রত্যাখ্যান করে বলেন, “ঝড়ে ক্ষতি হলে বাঁশ বা ফ্রেম ভেঙে যেত। কিন্তু কোনো কাঠামো নষ্ট হয়নি। শুধু ব্যানারটি ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। দেখে মনে হচ্ছে ব্লেড দিয়ে কেটে ফেলা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি স্থানীয় অনেকেই প্রত্যক্ষ করেছেন। এ বিষয়ে একাধিক সাক্ষীও রয়েছেন বলে দাবি করেন তিনি। অভিযুক্ত হিসেবে মোঃ সাইফুল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। তার পিতার নাম হেকিম হোসেন।

ঘটনাটি ৯ মে ভোর সকালে ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

নাটোরে ব্যানার কাটা নিয়ে উত্তেজনা, ব্যবসায়ীর বিস্ফোরক অভিযোগ

Update Time : ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬