গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

নরসিংদীতে জিহাদের হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ২৮ Time View

নরসিংদী: মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় জিহাদ নামে এক যুবকের ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে মাদকবিরোধী আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদকবিরোধী আন্দোলনের সভাপতি শরীফ মৃধা। তিনি বলেন, সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় জিহাদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক। এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো সমাজ ও মাদকবিরোধী আন্দোলনের ওপর আঘাত।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, প্রকাশ্যে কুপিয়ে জিহাদকে রক্তাক্ত করার ঘটনায় জড়িত মূলহোতা, সহযোগী এবং তাদের গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নরসিংদী থেকে মাদক ব্যবসা সম্পূর্ণ নির্মূল করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজ ও দেশের শত্রু। একজন সচেতন নাগরিক হিসেবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো অপরাধ নয়। তাই জিহাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদকবিরোধী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নরসিংদীতে মাদকবিরোধী আন্দোলন কোনো ব্যক্তি বা সংগঠনের একক উদ্যোগ নয়; এটি পুরো সমাজকে রক্ষার আন্দোলন। তাই প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনের শেষাংশে আলটিমেটাম দিয়ে জানানো হয়, অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করা না হলে নরসিংদীবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে এলাকাকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর অভিযান পরিচালনারও দাবি জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

নরসিংদীতে জিহাদের হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬