গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

নবীগঞ্জ পুলিশ অভিযান: সাঁড়াশি অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাঁড়াশি অভিযান চালিয়ে পৃথক মামলার মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ এপ্রিল গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে জিআর ১৪৩/৩৪১/৩২৫/৩০৭/৩৪ এবং সিআর ৮৩৮/২৫ নম্বর মামলা উল্লেখযোগ্য। এছাড়া একটি মামলায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সাতাইহাল গ্রামের মৃত জাবেদ উল্লাহর ছেলে আব্দুর রহিম (৪৫), আব্দুর রহমানের ছেলে আব্দুল মতলিব (৪০), মৃত মছবর উল্লার ছেলে মো. আব্দুল মতলিব (৬৮), তাঁর ছেলে মুহিবুর রহমান (২৫), আব্দুল মান্নানের ছেলে আব্দুল আহাদ (৩০) এবং পুরানগাঁও গ্রামের আবুল মিয়ার ছেলে জিয়াউর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালায়। অভিযানে অংশ নেন একাধিক পুলিশ কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন এসআই মঈনুল হোসেন খান, এসআই মেহেদী হাসান, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সুমন্ত কুমার নাথ, এএসআই পুলক দত্ত, এএসআই রুহুল আমিন, এএসআই মোশারফ হোসেন ও এএসআই সাইদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদের হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পুলিশের এই সাঁড়াশি অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

নবীগঞ্জ পুলিশ অভিযান: সাঁড়াশি অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

Update Time : ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬