গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৯৬ Time View

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শুক্রবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় “বাণী অর্চনা–২০২৬”।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সরস্বতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রকাশ চন্দ্র শীল। পূজা কমিটির প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, জেলার সাবেক পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাস, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মণ্ডল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, জেলা পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, ডিবির সাব-ইন্সপেক্টর পলাশ চৌধুরী, মডেল থানার সাব-ইন্সপেক্টর সৌরভ কুমার দত্ত এবং মার্কেন্টাইলস ব্যাংকের ম্যানেজার (অপারেশন) বিপুল কুমার পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যাদেবী সরস্বতীর কৃপা লাভের আশায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে পূজার আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে আরতি, পুষ্পাঞ্জলি ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষার্থীসহ ভক্তরা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষার্থী ও সনাতন ধর্মালম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাণী অর্চনা অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

এছাড়াও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে বাণী অর্চনা ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। পাড়া-মহল্লা ও অলিগলিতে স্থাপিত মণ্ডপগুলোতে ভক্তরা অঞ্জলি প্রদান করেন। অনেক স্থানে শিশুদের হাতেখড়ির মধ্য দিয়ে বিদ্যাচর্চার সূচনা করা হয়।

পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়। আজ শনিবার ও আগামীকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

Update Time : ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬